সিলেট | |
প্রকাশিত: 3:47 PM, July 22, 2019
মাঠে ময়দানে ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি বারান্দায় বসে পড়াশোনা করেন তিনি। যে দৃশ্য দেখে মুশফিকের প্রশংসা করেছেন অনেকে।
জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের একটি মসজিদের বারান্দার ছবি। এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাস করার পর এখন এমফিল করছেন। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে গত বৃহস্পতিবার ছিল তার এমফিল কোর্সের একটি পরীক্ষা।
সেই পরীক্ষার আগে ক্যাম্পাসের মসজিদের বারান্দায় বসে পড়াশোনা করেন মুশফিক। কেউ একজন সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনদের অনেকে তার প্রশংসা করে বলছেন, এটা মুশফিক বলেই সম্ভব হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি