জুড়ীতে তিনজনকে জরিমানা

প্রকাশিত: 10:26 PM, April 2, 2020

জুড়ীতে তিনজনকে জরিমানা

প্রতিনিধি,জুড়ী:  মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা, অযথা বাজারে ঘোরাঘুরি না করা ও হোম কোয়ারেন্টিন মেনে চলার জন্য কঠোর নির্দেশনা দেয়া হচ্ছে। সরকারি নির্দেশনা না মানায় এদিন তিনজনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ’সবার উচিত সরকারের নির্দেশনা মেনে চলা। সকলের স্বার্থেই এ সতর্কতা। কেউ তা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

সূত্র জানায়, বৃহস্পতিবার উপজেলা শহরের কামিনীগঞ্জ বাজারের কাপড় ব্যবসায়ী নিপেন্দ্র দেবনাথকে এক হাজার টাকা, জুতা ব্যবসায়ী জুয়েল আহমদ বলাইকে এক হাজার টাকা ও সিএনজি অটোচালক রাজুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড দেন।

সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. মাহাদী হাসান বলেন, ’জরুরী প্রয়োজন ছাড়া সব ধরণের যানবাহন বন্ধ থাকবে। মানুষের যেন ঘর থেকে বের হতে না হয় সে ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুন  বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অভিন্ন সত্তা : রাষ্ট্রপতি

উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক বলেন, ’নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে প্রয়োজনে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা হবে।’

সর্বশেষ সংবাদ