আনসার সদস্য হত্যা মামলার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত

প্রকাশিত: 12:50 PM, January 30, 2020

আনসার সদস্য হত্যা মামলার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত

 

প্রতিনিধি, যশোর:

 

যশোরে আনসার সদস্য হোসেন আলী হত্যা মামলার প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী জুয়েল (২৯) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

 

 

বুধবার (২৯ জানুয়ারি) রাত ৩টার দিকে যশোর মাগুরা রোডের হাশিমপুর বাজারের অদূরে গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।

 

 

জুয়েল সদর উপজেলার হাশিমপুর গ্রামের আমজেদ ওরফে আমজাদ হোসেনের ছেলে।

 

জানা গেছে, সদর উপজেলার হাশিমপুর বাজারের পাশে দুইদল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলছিল। সংবাদ পেয়ে যশোর পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। কিছু সময় পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে গোডাউনের পাশে গুলিবিদ্ধ অবস্থায় জুয়েলকে পড়ে থাকতে দেখে। পরে কোতোয়ালি থানার এসআই হায়াত মাহমুদ তাকে উদ্ধার করে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

 

আরও পড়ুন  কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম। তিনি জানান, নিহত জুয়েল আনসার সদস্য হোসেন আলী হত্যা মামলার আসামি। মামলা নম্বর ৭৫।

 

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ