সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৪
বুধবার (৩ জানুয়ারি) সকাল ৮ টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে নওদাপাড়ায় দুর্ঘটনাটি ঘটে। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতরা হলেন, অটোরিকশার চালক বগুড়ার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মোকলেসুর রহমান (৫৫) ও অটোরিকশার যাত্রী ওই উপজেলার সচিয়ানী পশ্চিম পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৫০)।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী জানান, ঘন কুয়াশায় রংপুরগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। দুর্ঘটনার পর পিকআপ চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ার কাউকে গ্রেফতার সম্ভব হয়নি। তবে পিকআপটি জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি