সিলেট | |
প্রকাশিত: 3:07 PM, January 31, 2020
প্রভাতবেলা ডেস্ক:
নভেল করোনা ভাইরাস সংক্রমণের কারণে চীনের উহান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রাতে দেশে ফিরছে ৩৬১ বাংলাদেশি। এর মধ্যে ১৮ শিশুসহ ১৯টি পরিবার রয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন। এ সময় আরও উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারের আহ্বানে সাড়া দিয়ে চীনের উহান থেকে শিক্ষার্থীসহ ৩৬১ জন বাংলাদেশি নাগরিক দেশে আসার জন্য নিবন্ধন করেছে। বৃহস্পতিবার রাতে চীনা কর্তৃপক্ষ এ বিষয়ে ক্লিয়ারেন্স দিয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
জাহিদ মালেক আরও জানান, চীন থেকে আসা বাংলাদেশিদের আশকোনা হজ ক্যাম্পে রাখা হবে। এরই মধ্যে হজ ক্যাম্পে আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে।
প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে আজ সকাল পর্যন্ত ২১৩ জন মারা গেছেন। এছাড়া আক্রান্ত হয়েছে ৯ হাজারেরও বেশি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি