ক্ষমা চেয়ে রেহাই পেলেন শর্মিলী

প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৭

২০জানুয়ারী, গাজীপুর, ঢাকা :  নিজের ফেসবুক পেইজে নারী নিয়ে বাজে মন্তব্য করায় তোপের মুখে পড়েছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি।

১৯ জানুয়ারী (বৃহস্পতিবার) মাসিক উন্নয়ন সমন্বয় সভায় উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানদের তোপের মুখে পড়েন তিনি। পরে উপস্থিত সভায় সকলের কাছে নিঃশর্তে ক্ষমা চান মিলি।

জানা গেছে, চলতি মাসের ৬ তারিখে নিজের ফেসবুক স্ট্যাটাসে নারী নিয়ে বাজে মন্তব্য করেছিলেন ওই নারী ভাইস চেয়ারম্যান। তারপর ওই স্ট্যাটাস ভাইরাল হয়ে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে এবং নিন্দার ঝড় উঠে।

এমনকি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য সচিব ও ইউএনও বরাবর ডাক যোগে উপজেলা মহিলা আওয়ামী লীগের পক্ষে থেকে একটি লিখিত অভিযোগ আসে। যাতে ছিল ওই নারী ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ।

এ নিয়ে উপজেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভায় ইউপি চেয়ারম্যানরা বিষয়টি উত্থাপন করলে সকলের সম্মতিক্রমে ওই নারী ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব উঠে।

আরও পড়ুন  জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু

পরে উপস্থিত সকলের কাছে নিঃশর্তে ক্ষমা চান এবং ওই ফেসবুক স্ট্যাটাস মুছে দেয়া ও এর পরিবর্তে আরেকটি স্ট্যাটাস দিবেন বলে অঙ্গীকার করেন ওই নারী ভাইস-চেয়ারম্যান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ