সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
প্রতিনিধি, যশোর:
বেনাপোলে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক নিহত হয়েছে। আহত হয়েছে ট্রাকের হেলপার। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে যশোরের অভয়নগরের ভাঙ্গাগেট রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চালক আনিস কাজী বাগেরহাটের বাসিন্দা। আহত হেলপারের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, কাজী আনিস খালি ট্রাক নিয়ে ভৈরব নদের ব্রীজ এলাকায় যাচ্ছিলেন। ভাঙ্গা গেট রেলক্রসিং এ পৌঁছালে বেনাপোল থেকে খুলনাগামী আন্তঃনগর ট্রেনটি ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে রাস্তার খাদে পড়ে যায়। এ সময় কাজী আনিস ও তার হেলপার গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা যাওয়ার পথেই ট্রাক চালক কাজী আনিসের মৃত্যু হয়।
নওয়াপাড়া ষ্টেশন মাস্টার মহসিন রেজা জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি ভাঙ্গাগেট এলাকায় একটি খালি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনা ঘটা ঐ রেলক্রসিংটি সম্পূর্ণ অবৈধ। এই বিষয়ে আইন অনুযায়ী মামলার প্রস্তুতি চলছে। তবে ট্রাকটির মালিককে পাওয়া যায়নি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি