সিলেট | |
প্রকাশিত: 8:16 PM, December 12, 2020
প্রভাতবেলা ডেস্ক:
লাউগাছ লাগানোকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলে রানী বেগম (৫৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। শনিবার সকালে কেশবপুর ইউনিয়নে কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুষ্প বেগম (৪৫) নামে এক নারীকে পুলিশ আটক করেছে।
জানা গেছে, ঘটনার দিন সকাল ৮টার দিকে আবুল কাশেম রাঢ়ীর স্ত্রী রানী বেগম বাড়ির সামনের রাস্তার পাশে লাউগাছ লাগাচ্ছিলেন। এসময় একই বাড়ির আবদুল হালিম (৫০) ও তার স্ত্রী পুষ্প বেগম বাধা দেন।
এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আবদুল হালিম দায়ের উল্টা পাশ দিয়ে রানী বেগমের ঘাড়ের ওপর আঘাত করলে রানী বেগম মাটিতে লুটিয়ে পরেন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে রানী বেগম মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে এবং পুষ্প বেগমকে আটক করে। এর আগেই আবদুল হালিম পালিয়ে যান।
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এভাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ হত্যা করা খুবই দুঃখজনক। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি