সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধার স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত: 12:38 PM, February 18, 2020

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধার স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

 

প্রতিনিধি, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ পৌর এলাকায় নাজমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতের কোনো একসময় শহরের চৌরাস্তা মোড় সোনালী ব্যাংকের সামনে তার নিজ বাসায় এ ঘটনা ঘটে।

 

নিহত নাজমা বেগম ওই মহল্লার প্রয়াত মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক মাস্টারের স্ত্রী। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

এ ঘটনায় সদর থানার পরিদর্শক (অপারেশন) নূরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ