নাটোর-৪ আসনের এমপি অধ্যাপক আব্দুল কুদ্দুস আর নেই

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩

নাটোর-৪ আসনের এমপি অধ্যাপক আব্দুল কুদ্দুস আর নেই

প্রভাতবেলা ডেস্ক:

নাটোর-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বুধবার সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

এর আগে গত শনিবার সন্ধ্যায় শ্বাষকষ্টজনিত কারণে এমপি আব্দুল কুদ্দুসকে অ্যাম্বুলেন্সে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। পরে অক্সিজেনের মাত্রা কমতে থাকায় আইসিউতে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। বুধবার সকালে লাইফ সাপোর্ট খুলে দিয়ে তাকে মৃত ঘোষণা করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী ইব্রাহীম আলী।

 

আবদুল কুদ্দুস পঞ্চম, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সপ্তম সংসদে তিনি মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন  শৈলকুপা উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

 

তিনি রাজশাহী কলেজের নির্বাচিত ভিপি ছিলেন এবং বৃহত্তর রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকত্তোর ডিগ্রি অর্জনকারী আবদুল কুদ্দুস মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারতে ট্রেনিং নিয়ে মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার ও সংগঠকের ভূমিকা পালন করেন।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এমপি আব্দুল কুদ্দুসের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে তার নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ