সিলেট | |
প্রকাশিত: 1:43 PM, February 20, 2020
জুনেদ আহমদ(রুনু), ছাতক (সুনামগঞ্জ) :
‘মরিলে কান্দিস আমার দায়’ জনপ্রিয় গানের মরমি গীতিকার কবি গিয়াস উদ্দিনকে স্মরণের মধ্য দিয়ে ছাতকে লোক উৎসব সম্পন্ন হয়েছে।
ছাতকের গোবিন্দগঞ্জে লোক উৎসবে গানে গানে গীতিকার ও মরমী কবি গিয়াস উদ্দিনকে স্মরণ করেন দেশের খ্যাতনামা বাউল শিল্পীরা। এই প্রথম বারের মতো গীতিকার ও সাংবাদিক গিয়াস উদ্দিন স্বরণে এই লোক উৎসব অনুষ্টিত হয়। অনেকটাই প্রচার বিমুখ ওই মরমি কবিকে নিয়ে মুজিববর্ষকে সামনে রেখেই মরমি কবি গিয়াস উদ্দিন আহমদ লোক উৎসব করছেন স্থানীয়রা।
গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধ্যার পর গোবিন্দগঞ্জ এলাকার বালুর মাঠের উৎসবকে সামনে রেখে ছিলো আয়োজক কমিটির ব্যাপক প্রস্তুতি। লোক উৎসবকে চিরস্মরণীয় করে রাখতে উদ্যোক্তারা নিয়েছেন নানা উদ্যোগ। সন্ধ্যার পর আয়োজিত লোক উৎসব অনুষ্টানের শুভ উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি, একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাশ।
এসময় তিনি অতিথিদের নিয়ে ছাতক উপজেলার সাবেক ইউএনও ও বর্তমান অতিরিক্ত সচিব লুৎফুর রহমানের সার্বিক সহযোগিতায় কবি গীতিকার গিয়াস উদ্দিনের রচিত (মরিলে কান্দিস না আমার দায়) নামক একটি গ্রন্ত্রের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্টানে গুনিজন হিসেবে সংবর্ধিত অতিথির মধ্যে ছিলেন, বাংলা একাডেমির সহকারী পরিচালক ও বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক এবং নাট্যকার ড.সাইমন জাকারিয়া, সাগরীলিপি ও গবেষক মোস্তফা সেলিম, শাবিপ্রবি সহযোগী অধ্যাপক ও কবি ড.জফির সেতু, লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমন কুমার দাশ, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সাবেক পৌরসভা চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, শিল্পী হিমাংশু বিশ্বাস, জামাল হাসান বান্না, কবি কাজল চক্রবর্তী ও দরবেশ আলী।
অনুষ্টানে কবি গিয়াস উদ্দিন আহমদের জীবন ও কর্ম নিয়ে আলোচনায় আমন্ত্রিত আলোচনা করেন। অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, লোক উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহি উদ্দিন। বক্তব্য রাখেন, কবি গিয়াস উদ্দিনের পূত্র আনোয়ার হোসেন রনি।
বাংলাদেশ বেতারের আবৃত্তিকার ও উপস্থাপক সৈয়দ সায়মুম আঞ্জুম ইবানের সঞ্চালনায় লোক উৎসব অনুষ্টানে সভাপতিত্ব করেন লোক উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক অলিউর রহমান চৌধুরী বকুল।
আলোচনা শেষে কবি গিয়াস উদ্দিন রচিত ‘মরিলে কান্দিস না আমার দায়রে যাদুধন’, ‘সিলেট পরথম আজান ধ্বনি বাবায় দিয়াছে’, ‘প্রাণ কান্দে মন কান্দেরে’, ‘প্রেমের মরা জলে ডুবে না’- এমন সব গান উপস্থাপন করেন আগত শিল্পীবৃন্দ।
গীতিকার গিয়াস উদ্দিন সুনামগঞ্জের ছাতক উপজেলার শিবনগর গ্রামে ১৯৩৫ সালের ১৪ আগস্ট জন্ম গ্রহণ করেন। ২০০৫ সালের ১৬ এপ্রিল তিনি শেষ বিদায় নেন। লোক উৎসবে আমন্ত্রণ জানানো হয় দেশের খ্যাতনামা ও সুপরিচিত শিল্পী, গবেষক এবং বিশিষ্টজনদের।
দেশ স্বাধীনের ৪৯ বছর পর এই প্রথম ছাতকের গোবিন্দগঞ্জে এই ধরনের লোক উৎসব হচ্ছে বলে জানিয়েছেন উদযাপন পরিষদের আহ্বায়ক অলিউর রহমান চৌধুরী বকুল। তিনি জানান, উৎসবকে সামনে রেখে এলাকার মানুষের মধ্যে অন্য ধরনের আবেগ ও উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।
রাতভর কবি গিয়াস উদ্দিন আহমদের নির্বাচিত গানে আমন্ত্রিত শিল্পীরা গান পরিবেশন করেন। সিলেট ও সুনামগঞ্জের শিল্পীরা ছাড়াও উপস্থিত ছিলেন সেলিম চৌধুরী, কৃঞ্চকলি, আশিক, আকরামুল ইসলাম, হিমাংশু বিশ্বাস, জামাল উদ্দিন হাসান বান্নাসহ বেশ কয়েকজন খ্যাতিমান শিল্পী ও বাউল অংশ নেন। বিকেল থেকেই লোক উৎসব স্থলে অনুষ্টান দেখতে ভীড় করে করেন বিভিন্ন শ্রেনী পেশার হাজারো লোকজন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি