বালুচর থেকে ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: 9:05 AM, January 14, 2024

বালুচর থেকে ইয়াবাসহ যুবক আটক
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট নগরীর বালুচর এলাকায় ৬৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম মাহমুদ আলম (২৪)।

তিনি দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে। দীর্ঘদিন থেকে বালুচর এলাকার ছড়ারপাড় মোসাব্বির মিয়ার কলোনীর বসবাস করছিলেন মাহমুদ।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বালুচর সাকিনস্থ শেখ মনির উদ্দিন রোডের শেখ মনির উদ্দিনের বাসার সামনে মাহমুদের দেহ তল্লাশী করে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ