কাল থেকে ওসমানী মেডিকেলে করোনা পরীক্ষা

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

কাল থেকে ওসমানী মেডিকেলে করোনা পরীক্ষা

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পলিমার্স চেইন রিঅ্যাকশান (পিসিআর) ল্যাব পুরোপুরি প্রস্তুত হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকেই করোনাভাইরাস সনাক্তের সকল পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে।

প্রাথমিক অবস্থায় প্রতিদিন প্রায় ৯৬ টি নমুনা পরীক্ষা করা যাবে। আর এ পরীক্ষার ফলাফল ৪ থেকে ৬ ঘণ্টার মধ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি বলেন, আজ সোমবার সিলেটে যাদের নমুনা সংগ্রহ করা হবে আগামীকাল মঙ্গলবার সেগুলো ওসমানী হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হবে। এখন থেকে সিলেটের কারো নমুনা ঢাকায় পাঠানোর প্রয়োজন হবে না।

তিনি আরও বলেন, আজ সোমবার কিছু নমুনা নিয়ে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষামূলকভাবে টেস্ট করে দেখা হবে। এরপর আগামীকাল থেকে পুরোদমে পরীক্ষা শুরু হবে।

এর আগে গত ৩০ মার্চ সকালে করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তে বিশেষায়িত ল্যাব স্থাপনের জন্য মেশিন ও কিট সিলেটের ওসমানী হাসপাতালে আসে। প্রথমদিকে পাচঁশত কিট দেয়া হয়েছে। পর্যায়ক্রামে আরো কিট আসবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন  তাহিরপুরে ছেলের হাতে বাবা খুন

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ