সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, মে ৯, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের জৈন্তাপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকে অচেতন করে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিওচিত্র ধারণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব-৯ ।
গত ২ এপ্রিল রাতে প্রতিবেশীর বাড়ীতে ইফতার শেষে ধর্ষণের শিকার ঐ ছাত্রীকে কৌশলে চায়ের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে অচেতন করে একাধিকবার ধর্ষণ করে ধর্ষক কয়েস আহমদ এবং তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে । পরবর্তীতে ধর্ষিতাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয় এবং জৈন্তাপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হলে অভিযানে নামে র্যাব-৯ ।
গতকাল ০৮ মে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানাধীন নিজপাট মাহুতহাটি থেকে প্রধান আসামী কয়েস আহমদকে গ্র্রেফতার করে র্যাব-৯।
গ্রেফতারকৃত আসামী কয়েস আহমেদ (২৯), জৈন্তাপুর উপজেলার নিজপাট মাহুতহাটি গ্রামের সমছুল ইসলামের পুত্র ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি