গোলাপগঞ্জে উপজেলা ও পৌর ছাত্রদলের ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: 7:18 PM, May 17, 2020

গোলাপগঞ্জে উপজেলা ও পৌর ছাত্রদলের ঈদ উপহার বিতরণ

 

প্রভাতবেলা ডেস্ক:

গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের আমনী এলাকায় উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ।

 

গোলাপগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আহবায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম ।

 

এসময় তিনি বলেন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে করোনা মহামারীর এই দুঃসময়ে জাতীয়তাবাদী শক্তি মানবতার কল্যানে তৎপর রয়েছে। বাকশালী সরকারের দীর্ঘ নির্যাতনের শিকার বিএনপি জাতির দুঃসময়ে সামর্থ অনুযায়ী পাশে দাড়িয়েছে। কিন্তু সরকারী দল লুটপাট করে নিজেদের সম্পদ বৃদ্ধি করলেও অসহায় মানুষের পাশে দাড়াঁতে ব্যর্থ হয়েছে। জাতির এই ক্রান্তিলগ্নে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদল দরিদ্র দলীয় নেতাকর্মী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এই থেকে শিক্ষা নিয়ে সামর্থবানদেরকে মানবতার কল্যানে এগিয়ে আসা উচিত।

আরও পড়ুন  ঈদ উদযাপনে প্রস্তুত সিলেটঃ কখন কোথায় জামাত

 

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, মহিলা কাউন্সিলর মনাক্কা বেগম, জেলা কুষক দলের যুগ্ম আহবায়ক ছাব্বির আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবুল লস্কর মুমিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাহেদ আহমদ, সাবেক সিলেট মহানগর ছাত্রদল নেতা সজিব আহমদ, আমুড়া ইউনিয়ন বিএনপি নেতা মাহবুবুল হক লুলু ও বেলাল আহমদ, ইউনিয়ন যুবদল সভাপতি রাজন আহমদ, বিএনপি নেতা মনসুর আহমদ ও মোস্তাক আহমদ।

আরও পড়ুন  বড়লেখায় ভাইয়ের হাতে ভাই খুন

 

ঈদ উপহার (খাদ্য) সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন এবং বিতরণকালে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী, উপজেলা ও পৌর ছাত্রদল নেতৃবৃন্দের মধ্য থেকে শেখ নাঈম, শাহরুজ, মিজানুর রহমান সুজন, ফয়সল আহমদ, নাবিদ আনজুম রিফাত ও আলী আশরাফ খালেদ প্রমূখ।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ