করোনার উপসর্গ নিয়ে সিলেটে দুইজনের মৃত্যু

প্রকাশিত: 11:26 AM, June 1, 2020

করোনার উপসর্গ নিয়ে সিলেটে দুইজনের মৃত্যু

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

করোনার উপসর্গ নিয়ে সিলেটে আরো দুইজনের মৃত্যু হয়েছে। তারা দুজনই সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যু হওয়া দুজনেই পুরুষ।

 

এই তথ্য নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডা. সুশান্ত কুমার মহাপাত্র।

 

তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে রবিবার বিকালে একজন এবং রাতে আরো একজনের মৃত্যু হয়। এদের একজনের বাসা নগরীর দরগা মহল্লা এলাকায়। তার করোনার উপসর্গ থাকার পাশাপাশি হার্টের সমস্যা ছিল। অপরজনের ঠিকানা তিনি জানাতে পারেন নি।

 

তাদের দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ