সিলেট | |
প্রকাশিত: 3:24 PM, May 22, 2017
হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার লস্করপুরে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুরে আদ্যপাশা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। শায়েস্থাগঞ্জ হাইওয়ের ওসি জসিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা কুমিল্লা ট্রান্সপোট পরিবহনের যাত্রীবাহী একটি বাস কুমিল্লার দিকে যাচ্ছিলো। একপর্যায়ে লস্করপুরে আদ্যপাশা নামক স্থানে এলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে আহত হন বাসের অন্তত ৩০ যাত্রী। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হচ্ছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি