কাঠমিস্ত্রীর জুস পানে পিতা-পুত্র বেহুশ

প্রকাশিত: 10:59 AM, June 4, 2020

কাঠমিস্ত্রীর জুস পানে পিতা-পুত্র বেহুশ

এম রাজু আহমেদ, জুড়ী: মৌলভীবাজারের জুড়ীতে প্রতিবেশী কাঠমিস্ত্রীর জুস পান করে বেহুশ হয়েছেন আনা মিয়া (৭০) ও তার পুত্র সাইবুল ইসলাম (১১)। ঘটনাটি মঙ্গলবার রাত দশটায় উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের দক্ষিণ কালাছড়া গ্রামে ঘটেছে।তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন।

আনা মিয়ার মেয়ে শামীমা (১৪) জানায়, তার ছোট ভাই সাইবুল ইসলাম (১১) গত কয়েকদিন থেকে প্রতিবেশী বলাই মিয়ার পুত্র ফাহিম (২৫) এর সাথে কাটমিস্ত্রীর সহকারী হিসেবে কাজে যায়।

এ সুবাধে ফাহিম মঙ্গলবার রাতে আমাদের বাড়ীতে এক বোতল জুস নিয়ে আসে। আমার মা, বাবা, ভাইসহ আমাকে জুস খেতে অনুরোধ করে। আমি খেতে রাজি হইনি। আমার মা মুখে দিয়ে ফেলে দেন। এক পর্যায়ে জোর করে আমার বৃদ্ধ বাবা ও ছোট ভাইকে জুস খাইয়ে চলে যায়। কিছুক্ষণ পর বাবা ও ছোট ভাই অজ্ঞান হয়ে পড়েন। রাতেই বাবাকে জুড়ী আধুনিক (প্রাঃ) হাসপাতালে নিয়ে ভর্তি করি। বুধবার(৩জুন) সেখান থেকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করি। ছোট ভাই স্থানীয় ভাবে চিকিৎসায় কিছুটা সুস্থ হয়।

আরও পড়ুন  কিনব্রিজ সংস্কারের উদ্যোগ, প্রায় ৩ কোটি টাকা বরাদ্ধ

শামীমার মামা ইয়ারছ আলী বলেন, ফাহিম জুসের সাথে অতিরিক্ত ঘুমের ওষুধ বা চেতনা নাশক কোন কিছু খাওয়ায়। আনা মিয়ার চারটি ছাগল চুরি করা বা মেয়েটির ক্ষতি করা এরকম কোন উদ্দেশ্যে ফাহিম এ কাজ করতে পারে। আনা মিয়া সুস্থ হবার পর পঞ্চায়েতের মুরব্বীদের সাথে পরামর্শক্রমে থানায় মামলা করা হবে। ৫০ শয্যা বিশিষ্ট জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রিয়জ্যোতি ঘোষ অনিক বুধবার রাত দশটায় জানান, রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভাল।

সর্বশেষ সংবাদ