গ্রামীণ সড়ক উন্নয়নে ১০ কোটি ডলার দিচ্ছে এডিবি

প্রকাশিত: 1:32 PM, June 15, 2020

গ্রামীণ সড়ক উন্নয়নে ১০ কোটি ডলার দিচ্ছে এডিবি

 

প্রভাতবেলা ডেস্ক:

চলমান গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় আরও ১০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার ৮৬ টাকা ধরলে বাংলাদেশি মুদ্রায় এ অর্থায়ন দাঁড়ায় প্রায় ৮৬০ কোটি টাকায়।

 

সোমবার (১৫ জুন) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

 

এই অর্থায়নের মাধ্যমে পল্লী সংযোগ উন্নয়ন প্রকল্পের আওতাধীন এক হাজার ৭০০ কিলোমিটার গ্রামীণ সড়ককে দুই হাজার ৬৩০ কিলোমিটারে উন্নীত করা হবে।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ