দক্ষিণ সুরমায় ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: 3:46 PM, June 15, 2020

দক্ষিণ সুরমায় ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের দক্ষিণ সুরমা থেকে ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

 

রোববার (১৪ জুন) রাত ১০টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন’ দাউদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১৮ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃত নিলয় পাল (৩৪) মৌলভীবাজারের রাজনগরের টিকরপাড়া গ্রামের শ্রী প্রমথ পালের ছেলে।

 

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ