সিলেট | |
প্রকাশিত: 2:32 PM, July 7, 2020
বিশ্বভূবন ডেস্ক:
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ। মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ দক্ষিণ-পূর্ব বালির ৮০০ কিলোমিটার অভ্যন্তরে তীব্র ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৬।
ভূকম্পনের তীব্রতার কারণে সংশ্লিষ্ট এলাকায় সুনামির আশঙ্কা ছড়িয়ে পড়ে। তবে দ্য ব্যুরো অব মেটেরোলজির পক্ষ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে জাকার্তা পোস্ট এ খবর জানিয়েছে।
জানা গেছে, এদিনের ভূকম্পনের কেন্দ্র ছিল মাটি থেকে অন্তত ৫২৮ ফুট গভীরে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের প্রতিবেদন বলছে, জাভার কেন্দ্রে অবস্থিত বাতাং উপকূলে তীব্র কম্পন অনুভূত হয়েছে এদিন। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরের রিং অব ভলকানোর ওপর অবস্থিত ইন্দোনেশিয়া। ফলে বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে পড়ে দেশটি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি