সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০
বিশ্বভূবন ডেস্ক:
চলতি বছরের প্রথম ছয় মাসে ৬৯ জন ফিলিস্তিনি নারী ও মেয়ে শিশুকে আটক করেছে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। শনিবার (১৮ জুলাই) গাজার বন্দিবিষয়ক রিসার্চ সেন্টারের মুখপাত্র রিয়াদ আল-আশকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এদিন জর্ডান নদীর পশ্চিম তীরে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, ফিলিস্তিনি নারীদের আটকের সময় ইসরায়েলি সেনারা কোনো ধরনের বাছবিচার করে না। এমনকি তারা বৃদ্ধা এবং অসুস্থ নারীদেরও ধরে নিয়ে যেতে দ্বিধা করে না।
রিয়াদ আল-আশকার বলেন, ফিলিস্তিনি নারীরা যেন কোনো ধরনের ইসরায়েলবিরোধী প্রতিরোধ সংগ্রামে অংশ না নেন সে জন্য তাদের এই পদক্ষেপ। মূলত জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এসব নারীকে ধরে নিয়ে যাচ্ছে তেল আবিব।
এমনকি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগেও ফিলিস্তিনি নারী ও মেয়ে শিশুদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি তার।
ফিলিস্তিনের বন্দি বিষয়ক রিসার্চ সেন্টারের এই মুখপাত্রের মতে, বর্তমানে ইসরায়েলি কারাগারে ৪১ ফিলিস্তিনি নারী বন্দি জীবন কাটাচ্ছেন। এদের মধ্যে ২৫ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়েছে এবং বাকি ১৬ জনকে বিনা বিচারে আটক রাখা হয়েছে।
আল-আশকার জানান, ইসরায়েলি কারাগারগুলোতে বর্তমানে চার হাজার আট শতাধিক ফিলিস্তিনি নাগরিক বন্দি অবস্থাতে আছেন। যাদের মধ্যে ১৭০ জন শিশু ও বৃদ্ধ রয়েছেন। তাছাড়া আটককৃতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি