সিলেট ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট নগরীর বিশিষ্ট ব্যবসায়ী, জিন্দাবাজারের কাকলী শপিং সেন্টার এর চেয়ারম্যান আজিমুল হক (শিরু মিয়া) ইন্তেকাল হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার(৭আগস্ট) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের সময় তিনি পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৩ বছর। আজ শনিবার(৮ আগস্ট) বাদ জোহর জল্লারপাড় জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে হযরত মানিক পীর গোরস্তানে আজিমুল হককে(শিরু মিয়া) দাফন করা হবে। মরহুমের পুত্র উবায়দুল ইসলাম(উবেদ) প্রভাতবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজিমুল হক(শিরু মিয়া) বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। কিডনী সমস্যায় আক্রান্ত ছিলেন। সম্প্রতি তাঁর অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন ডায়াগনসিস ও ডাক্তারী পর্যবেক্ষণে আজিমুল ইসলামে খাদ্যনালীতে ইনফেকশন ধরা পড়ে।
আজিমুল হক(শিরু মিয়া) স্ত্রী, তিন ছেলে, ছয় মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজিমুুল হক (শিরু মিয়া) ছিলেন সিলেট নগরীর একজন বনেদি ব্যবসায়ী। ঐতিহ্যবাহী কাকলী রেস্টুরেন্ট ও মিস্টিঘরের স্বত্বাধিকারী। ষাটের দশকে সিলেট শহরে এই রেস্টুরেন্ট ও মিস্টিঘরের প্রতিষ্ঠাতা এই ব্যবসায়ী আধুনিক শপিং মল নির্মাণে তাঁর সেই স্মৃতি ধরে রাখেন। ‘কাকলী শপিং সেন্টার’ সেই কাকলী রেস্টুরেন্ট এর আধুনিক সংস্করণই বলা যায়।
দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল বিশিস্ট ব্যবসায়ী আজিমুল হকের( শিরু মিয়া) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ‘সবরে জামিল’ ধারনের তৌফিক কামনা করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি