আর্ত মানবতার পাশে ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২০

আর্ত মানবতার পাশে ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ

সংবাদ বিজ্ঞপ্তি: অসহায় দিনমজুরদের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ। করোনায় অসহায় হয়ে পড়া মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়েছে সংগঠনটি।

ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটি আসন্ন ঈদ  উপলক্ষে সিলেটে এই খাদ্য সামগ্রী বিতরণ করে। ১৭মে রোববার দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নগরীর পাঠানঠুলায় প্রায় ৫০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রাক্তন ছাত্রদল নেতৃবৃন্দের সংগঠন ‘সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নগরীর পাঁচ শতাধিক পরিবারের মাঝে এই সব ‘উপহার সামগ্রী’ বিতরণ করা হয়।

নগরীর পাঠানটুলাস্থ একটি অভিজাত কম্সিউনিটি সেন্টারে অনাড়ম্বর অনুষ্ঠানে সামাজিক দুরত্ব বজায় রেখে দরিদ্র দলীয় নেতাকর্মী ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রীর প্যাকেট তুলে দেন ছাত্রদল ও যুবদল নেতৃবৃন্দ।

এই সহায়তা প্রদান অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আহমদ চমন, জেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রায়হান আহমদ, মাসুক আহমদ ও আমিনুল ইসলাম আমিন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মির্জা সম্রাট, নাসির উদ্দিন রহিম ও এস এম পলাশ, যুবদল নেতা এনামুল হক সোহেল, আবির হাসান মোহিন, খন্দকার মনিরুজ্জামান মনির, ফাহিম চৌধুরী, জামিল আহমদ, মহানগর ছাত্রদল সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মাসরুর রাসেল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রাজু,এমসি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বদরুল আজাদ রানা, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের মধ্য থেকে রাহাত আহমদ টিপু, হিবজুর বিশ্বাস রাজু, হুমায়ুন কবির তালুকদার, ,আলী আকবর রাজন, নাজিম উদ্দিন, বাবুল আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদলের সদস্য সচিব মকসুদুল করিম,মহানগর ছাত্রদল নেতা ইমাদ আহমদ,৭নং ওয়ার্ড আহ্বায়ক রাজন আহমদ, ছাত্রদল নেতা সুমন আহমদ, আইয়ুব আলী, আব্দুল কালাম, আমির গাজী প্রমূখ।

আরও পড়ুন  হবিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে হাজতির মৃত্যু

নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী শক্তি হচ্ছে দেশের মানুষের আশা ভরসার  ভরসা স্থল। জাতির এই ক্রান্তিলগ্নে ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও  তারেক রহমানের নির্দেশে সর্বস্থরের জাতীয়তাবাদী শক্তি আর্ত মানবতার  পাশে দাঁড়িয়েছে। সুদুর প্রবাসে অবস্থান করেও সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ দরিদ্র দলীয় নেতাকর্মী ও অসহায় মানুষকে ভুলে যান নাই। সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে এই ঈদ উপহার সামগ্রী পাঁচ শতাধিক পরিবারের মুখে হাসি ফুটাবে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ