করোনায় আক্রান্ত সাংসদ রুমিন ফারহানা

প্রকাশিত: 3:46 PM, August 12, 2020

করোনায় আক্রান্ত সাংসদ রুমিন ফারহানা

প্রভাতবেলা প্রতিবেদক:

করোনায়  আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার রুমিন ফারহানা।

বুধবার (১২আগস্ট) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ফেসবুকে দেয়া পোস্টে রুমিন ফারহানা বলেন, ‘আমি করোনা পজিটিভ। আমার জন্য সবাই দোয়া করবেন।’

একাদশ সংসদে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন – ৫০ থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করছেন ব্যারিষ্টার রুমিন ফারহানা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ