ঢাকা বারের নির্বাচনে আ’লীগ ১৪ বিএনপি জামায়াত ১৩ পদে জয়ী

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, মার্চ ৪, ২০১৮

ঢাকা বারের নির্বাচনে আ’লীগ ১৪ বিএনপি জামায়াত ১৩ পদে জয়ী

সংবাদদাতা: ঢাকা আইনজীবী সমিতির ২০১৮-১৯ সালের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

আজ রোববার ভোররাতে এ ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোন্দকার আবদুল মান্নান।

২৭ পদের মধ্যে সাধারণ সম্পাদক ও অপর সাতটি সম্পাদকমণ্ডলীর পদসহ ১৪টি পদে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ।

অন্যদিকে, বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি ও অপর তিনটি সম্পাদকমণ্ডলীর ১৩টি পদে জয়লাভ করেছে।

সভাপতি পদে নীল প্যানেলের গোলাম মোস্তফা খান চার হাজার ৮১০ ভোট পেয়ে সাদা প্যানেলের প্রার্থী আবদুর রহমান হাওলাদারকে পরাজিত করেন। আবদুর রহমান পেয়েছেন চার হাজার ৪৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলের মো. মিজানুর রহমান মামুন চার হাজার ৮১২ ভোট পেয়ে নীল প্যানেলের প্রার্থী হোসেন আলী খান হাসানকে পরাজিত করেন। হোসেন আলী পেয়েছেন চার হাজার ৪৯ ভোট।

আওয়ামী লীগের বিজয়ীরা হলেন—জ্যেষ্ঠ সহসভাপতি কাজী শাহানারা ইয়াছমিন, সহসভাপতি পদে মো. রুহুল আমিন, ট্রেজারার পদে আরিফুর রহমান চৌধুরী সুমন, জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু, সহসাধারণ সম্পাদক পদে মো. কামাল হোসেন পাটোয়ারী, দপ্তর সম্পাদক পদে আবদুর রশিদ ও লাইব্রেরি সম্পাদক পদে এম মনিরুজ্জামান মনির এবং সদস্যপদে আবদুর রব খান পল্লব, আসাদুজ্জামান বাবু, মো. সাইফুজ্জামান টিপু, সুমন মিয়া, মির্জা মো. জামাল হোসেন ও সিফাত নাহার সুমি।

আরও পড়ুন  ছাতক পৌর মেয়র আবুল কালাম সুনামগঞ্জের সর্বোচ্চ করদাতা

বিএনপিপন্থী বিজয়ীরা হলেন—সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ বেগম শিরীন, সমাজকল্যাণ সম্পাদক পদে এম এ বি এম খায়রুল ইসলাম লিটন, খেলাধুলা সম্পাদক পদে মোহাম্মাদ খলিলুর রহমান এবং সদস্যপদে একতানদার হোসেন হাওলাদার বাপ্পি, হান্নান ভূঁইয়া, জাকিয়া সুলতানা মিষ্টি, মো. মুকতাদির আহমেদ কাজল, মো. জাহেদ উল আলম জ্যোতি, মেহেদী হাসান বাদল, জেবুন্নেছা খানম জীবন, শারমিন জাহান শিমু ও জহুরা খাতুন জুঁই।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ