সিলেট | |
প্রকাশিত: 7:11 PM, August 29, 2020
বিশ্বভূবন ডেস্ক:
সামনের দিনেগুলোতে করোনা মহামারি আরও খারাপ রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল৷ যতদিন না ভ্যাকসিন পাওয়া যায় ততদিন আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে না বলে সতর্ক করেছেন তিনি৷
শুক্রবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে মেরকেল বলেছেন আগামী মাসগুলোতে জার্মানিতে করোনা পরিস্থিতি আরো খারাপ হতে পারে৷ তিনি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য দেশটির জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘এটা খুবই গুরুতর৷ যতটা আগে ছিল ততটাই এবং এটিকে গুরুত্বের সঙ্গে নিন৷’
মেরকেল জানান, তার সরকার সমাজের বেশি খারাপ অবস্থায় থাকা অংশকে রক্ষার জন্য ব্যবস্থা নিচ্ছে, বিশেষ করে শিশুদের জন্য৷ তিনি বলেন, শিশুরা যাতে এই মহামারিতে পিছিয়ে না পড়ে সেজন্য সবকিছু করা হবে৷ স্কুল ও ডে কেয়ার সেন্টারগুলোতে নতুন ব্যবস্থা নেয়া হবে বলে ইঙ্গিত দেন তিনি৷
চ্যন্সেলর সতর্কবার্তা দিলেও গত কয়েক সপ্তাহ ধরে বিদ্যমান সরকারি বিধিনিষেধগুলোর বিরুদ্ধে জার্মানির বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন মানুষ৷ স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এই ধরনের বিক্ষোভের উপরে গত সপ্তাহে নিষেধাজ্ঞা দিয়েছিল বার্লিন পুলিশ৷ কিন্তু জার্মানির একটি প্রশাসনিক আদালত শুক্রবার এই সিদ্ধান্তের বিপক্ষে রায় দিয়েছে৷
করোনা নিয়ন্ত্রণে আসার পর গত জুলাই থেকে কিছু বিধিনিষেধ শিথিল করে জার্মান সরকার৷ কিন্তু সম্প্রতি ভাইরাসের প্রকোপ আবারো ছড়িয়ে পড়তে শুরু করেছে দেশটিতে৷ জার্মানির রোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান রবার্ট কখ ইনস্টিটিউটের পরিসংখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহে নতুন করে আট হাজারের উপরে মানুষ আক্রান্ত হয়েছেন৷ শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৭১ জন শনাক্ত হয়েছেন। সূত্র : ডয়েচে ভেলে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি