সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০
আনন্দঝর্ণা ডেস্ক: ভারতের আছে মহাত্মা গান্ধী, আমাদের আছেন বঙ্গবন্ধু। এটা আমাদের গর্ব। বলেছেন ঢাকাই ছবির ‘অগ্নিকন্যা’ খ্যাত অভিনেত্রী মাহিয়া মাহি। বঙ্গবন্ধুর প্রতি আগ্রহ, আগ্রহ থেকে ভালোলাগা তৈরী হয়েছে এই হার্টথ্রব নায়িকার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহীর তানোরে কোরআন তিলাওয়াত, এতিম ও মাওলানাসহ প্রায় ২০০ জনের জন্য ভোজের আয়োজন করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।
এর আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগগনা যখন শুরু হয় তখনও তিনি জাতির পিতাকে স্মরণ করে ভিডিও বার্তা দিয়েছিলেন। যে কারণে ঢালিউড পাড়ায় অনেকে ভেবেছিলেন যে রাজনীতিতে তিনি নাম লেখাচ্ছেন। অবশ্য সেই ধারণা পাল্টে দিলেন ঢাকাই ছবির ‘অগ্নিকন্যা’ খ্যাত অভিনেত্রী মাহিয়া মাহি।
আরো পড়ুন: https://www.dailyprovatbela.com/%e0%a6%ae%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b2%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d/
এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, আমার রাজনীতি করার ইচ্ছা নেই। অনেকেই এ ধরনের প্রশ্ন করছেন আমাকে। তবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগগনা যখন শুরু হয় তখন থেকে বঙ্গবন্ধু সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় আমার মধ্যে। সেই সময়েই অনেকের পরামর্শে আমি ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইটি সংগ্রহ করে পড়ি। এরপর থেকে আমার তাঁর প্রতি ভালোলাগা তৈরি হয়।
মাহি আরো বলেন, আমাদের পরিবারের কেউ রাজনীতি করেন না। আমিও এ ধরনের ইচ্ছা পোষণ করি না। আমি শুধু এতটুকু ভাবি, ভারতে যেমন একজন মহাত্মা গান্ধী আছেন, আমাদেরও তেমন একজন বঙ্গবন্ধু আছেন। তাই আমরা তাঁকে নিয়ে গর্ববোধ করি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি