সিলেট | |
প্রকাশিত: 6:08 PM, September 17, 2020
প্রভাতবেলা ডেস্ক:
‘বঙ্গবন্ধুর পরিকল্পিত অর্থনীতি : কৃষি ও গ্রাম উন্নয়ন’ শিরোনামে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনলাইন প্লাটফর্মে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়- মুজিববর্ষ উদযাপন কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মো. আবদুল বাসেতের সঞ্চলনায় প্রথমেই স্বাগত বক্তব্য দেন সেমিনার উপকমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন সিকৃবির সিন্ডিকেট সদস্য ইমেরিটাস প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডল।
প্রফেসর সাত্তার তার বক্তব্যে বলেন, কৃষি ও গ্রামোন্নয়ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মনের মণিকোঠায় ছিলো। বঙ্গবন্ধুর পরিকল্পনায় দুটি কৌশল ছিলো। একটি ছিলো উচ্চফলনশীল জাতগুলো বেশি আবাদ করা এবং অন্যটি ছিলো একই জমিতে একাধিক ফসল উৎপাদনে ব্যবস্থা নেয়া।
প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডল সেমিনারে আরো বলেন, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন উপজেলাগুলোর দায়িত্ব কৃষি বিশ্ববিদ্যালয়কেই নিতে বলেছিলেন। সেসকল উপজেলার সকল গ্রামের কৃষি সম্প্রসারণসহ কৃষকদের উন্নয়নের দায়িত্ব সে বিশ্ববিদ্যালয়েরই নিতে হবে। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে সিলেট শহরের আশেপাশের উপজেলায় সমবায়ভিত্তিক কৃষি ব্যবস্থাপনা ছড়িয়ে দেবার অনুরোধ করেন।
সেমিনারটির সভাপতিত্ব করেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। উক্ত অনলাইন সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারাও যুক্ত হন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি