সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিনার হোসেন লিটনকে গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।
সোমবার (১২ এপ্রিল) সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি স্বাক্ষরিত এক বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, সরকার বিরোধী মতাবলম্ভী নেতাকর্মীদের গ্রেপ্তার করে ফ্যাসিবাদী কার্যকলাপের মেয়াদ দীর্ঘায়িত করতে চায়। তারই ধারাবাহিকতায় ছাত্রদল নেতা মিনার হোসেন লিটনকে একটি ষড়যন্ত্রমুলক মামলা দিয়ে গ্রেপ্তার করে পুলিশ।
নেতৃবৃন্দ অবিলম্বে তার মুক্তি দাবি করেন ও এভাবে নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার, নির্যাতনের স্টিম রোলার বন্ধ করার জোর দাবি জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি