সিলেট | |
প্রকাশিত: 12:10 PM, October 4, 2020
শামসুল আলম ♦আমরা অনেক সময় ভিক্ষুক বা কোন অভাবগ্রস্তকে কিছু দিয়ে বলি, ‘আমাদের জন্য দু‘আ করবেন।’ এটি বললে এক দিক থেকে লস হয়ে যেতে পারে। কারণ তখন ব্যাপারটা এমন হয় যে, আপনি দানের বিনিময়ে তার থেকে দু‘আ ক্রয় করলেন! তাহলে দানের প্রতিদান তো ভিক্ষুক থেকেই নিয়ে নিলেন। আল্লাহর কাছ থেকে কীভাবে নেবেন?
.
আয়িশা (রা.) থেকে বর্ণিত। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি ভেড়া উপহার দেয়া হলে, তিনি বলেন, ‘‘এটি বণ্টন করে দাও।’’ খাদেম সেটি বণ্টন করলেন। তিনি ফিরে এলে আয়িশা (রা.) তাকে জিজ্ঞাসা করেন, ‘তারা কী বললো?’ খাদেম জানান, ‘তারা বলেছে—বারাকাল্লাহু ফিকুম (আল্লাহ আপনাদের বরকত দিন)’ আয়িশা (রা.) এটা শুনেই বলে ওঠলেন, ‘ওয়া ফিহিম বারাকাল্লাহ’ (আল্লাহ তাদের বরকত দিন)
.
আয়িশা (রা.) আরো বলেন, ‘তারা যা বলেছে আমরাও তাদের অনুরূপ বলে দিচ্ছি। আর আমাদের সওয়াব তো আমাদের থাকছেই!’ [ইবনুস সুন্নি: ২৭৩; হাদিসটির মান জাইয়িদ তথা উত্তম]
.
ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহ.) বলেন, ‘আমাদের কাছে এ মর্মে সংবাদ পৌঁছেছে যে, দান-সাদাকার ক্ষেত্রেও তিনি অনুরূপ বলতেন।’ [আল-কালিমুত তইয়িব]
.
হাদিসটিতে লক্ষ করুন, আয়িশা (রা.) বা তাঁর খাদেম কিন্তু ভিক্ষুককে এটি বলেননি যে, ‘তুমি আমাদের জন্য বরকতের দু‘আ করো’, বরং ভিক্ষুক স্বেচ্ছায় দু‘আ করেছে। তবুও আয়িশা (রা.) তাঁর দু‘আ তাকেই ফিরিয়ে দিয়েছেন; যাতে আখিরাতে তাঁর দানের প্রতিদানে কোন কমতি না আসে! আর আমরা কী করি? ৫০/১০০ টাকা দিলেই ভিখারীর কাছে দু‘আ চেয়ে বসি!
.
তবে হ্যাঁ, স্বাভাবিকভাবে যে-কারো কাছেই দু‘আ চাওয়া যায়। এতে কোনো সমস্যা নেই। ভিক্ষুকের কাছেও চাওয়া যায়। তবে, দানের পর দু‘আ চাওয়াটা এক ধরনের বিনিময় চাওয়ার মতই হয়ে যায়। দান করার পর দু‘আ চাইলে দানের নেকি পাওয়া যাবে না, এই কথা জোর দিয়ে বলার অবকাশ নেই। তবে, এটি পরিহার করাই উত্তম ও নিরাপদ।
.
আল্লাহ আমাদের আমলগুলো বহুগুণে বাড়িয়ে
দিন। আমিন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি