সিলেট | |
প্রকাশিত: 11:52 AM, October 15, 2020
সংবাদদাতা, জকিগঞ্জ:
সিলেটের জকিগঞ্জ থেকে দুই রোহিঙ্গা ভাই-বোনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুল নাসেরের নেতৃত্বে উপজেলার খলাছড়া ইউনিয়নের ভুঁইয়া বাজার থেকে পুলিশ তাদের আটক করে।
আটক দুজন হলো- তাছমিনারা (২০) ও জুবায়ের (১২)। তাদের পিতার নাম- কাদের হোসেন। তারা রোহিঙ্গা শরণার্থী হিসেবে কুতুপালং ক্যাম্প-১ এ বসবাস করছিল।
সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া অফিসার মো. সাইফুল আলম জানান- ভারতের জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকায় তাদের আত্মীয়-স্বজন রয়েছে। কুতুপালং ক্যাম্প-১ থেকে ভারতে আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তারা জকিগঞ্জ এসেছিল। তাদেরকে আবার কুতুপালং ক্যাম্পে পাঠাবে পুলিশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি