সিলেট | |
প্রকাশিত: 3:38 PM, March 7, 2021
প্রতিনিধি, কুলাউড়া:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মধ্য কৌলা এলাকায় ১৮ বছরের এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষক রাহিন উদ্দিন (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রাহিন মধ্য কৌলার মৃত সফর উদ্দিনের ছেলে।
শনিবার (৬ মার্চ) দুপুরে পূর্বপরিচিত ঐ তরুণীর বাড়িতে যায় একই এলাকার বাসিন্দা রাহিন উদ্দিন। বাড়িতে কেউ না থাকায় রাহিন ঐ তরুণীর মুখে চাপ দিয়ে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার তরুণী তখন শোর চিৎকার দিলে তরুণীর সৎ মা ও বোন এসে ধর্ষক রাহিনকে আটকানোর চেষ্টা করলে তখন সে ঘর থেকে পালিয়ে যায়।
পরে ধর্ষণের শিকার ঐ তরুণী শনিবার রাতে নিজে বাদী হয়ে কুলাউড়া থানায় গিয়ে একটি ধর্ষণ মামলা করেন। মামলার পরপরই রবিবার ভোরে ধর্ষক রাহিনের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে রাহিনকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি রাহিন উদ্দিনকে গ্রেপ্তার করে আজ (৭ মার্চ) দুপুরে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি