ময়ুরীবেশে পরীমনির জন্মদিন উদযাপন

প্রকাশিত: 9:31 PM, October 26, 2020

ময়ুরীবেশে পরীমনির জন্মদিন উদযাপন

আনন্দঝর্ণা ডেস্ক♦ জন্মদিনে ময়ুরী হয়ে উঠেছিলেন হালের হার্টথ্রব নায়িকা পরিমনি। ময়ুরের পালকে সবুজের সমারোহে অপরুপ সাঁজে পরীমনি যেন পরী আর মনির সংমিশ্রেণে দর্শক হৃদয়ে ঝড় তুলে পরীমনি।

পাঁচ তারকা হোটেলের বলরুমটি যেন এক টু’করো সবুজ অরণ্য! চারদিক সবুজে ভরপুর। দেখেই চোখের শান্তি লাগছে! ঘড়ির কাটায় ১০টা হতে চললো। আমন্ত্রিত অতিথিরা অপেক্ষায় তাকিয়ে। হুট করে এক ময়ূরীর আগমন! সবাই তাকে দেখে বেশ অবাক, আরে এ তো পরীমনি।

গত ২৪ অক্টোবর  ছিলো ঢাকাইয়া চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনির জন্মদিন। এদিন পরীর গায়ে ঝু’লছিল ময়ূরীর পালক। সবুজ গাউনে নিজেকে ময়ূরী সাজিয়ে উপস্থিত সবাইকে চমকে দিয়েছেন লাস্যময়ী এই চিত্রনায়িকা। তাকে দেখে একেবারে ময়ূরীই মনে হচ্ছিল!

প্রতিবারের মতো এবারো রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নিজের জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেন পরী। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান মিডিয়ার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের। প্রত্যেক জন্মদিনে পরীমনি আলাদা একটি রঙ বেছে নেন অনুষ্ঠান রাঙাতে। এবার তার থিম ছিল সবুজ। বলরুম, স্টেজ কিংবা আমন্ত্রিত অতিথিরাও এসেছেন সবুজ গায়ে জ’ড়িয়ে। পরী নিজেও পরেছেন সবুজ রঙয়ের বিশেষ গাউন।

আরও পড়ুন  ফখরুল-খসরুর কারামুক্তির পথ কতদূর?

ময়ূরীবেশে পরীমনির জন্মদিন উদযাপন।

এবার সবুজ কেন? উত্তরে পরীমনি বলেন, প্রতিবছর আমার জন্মদিনের অনুষ্ঠানে একটি আলাদা রঙ নির্ধারণ করে থাকি। এ বছরের বেশিটা সময় ঘরবন্দি কেটেছে। প্রকৃতির রঙ সবুজ, আমার কাছে মনে হয়েছে এই রঙটি মনে একটা অন্যরকম প্রশান্তি দেয়। তাই এবার সবুজ বেছে নিয়েছি। আমার বেশ ভালো লাগে। সবাইকে নিয়ে খুব আনন্দে দিনটি উদযাপন করি। এবারো খুব ভালো লাগছে। করোনাভাইরাসের মধ্যে ঘরবন্দি থেকে মন যতটা খারাপ হয়েছিল, আজ তার চেয়েও বেশি আনন্দিত আমি।

সর্বশেষ সংবাদ