সিলেট | |
প্রকাশিত: 9:37 PM, November 2, 2020
প্রভাতবেলা ডেস্ক:
বাঁশখালীতে ১১ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের মামলার আসামি এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। গ্রেপ্তার মোজাম্মেল হক (৫৫) বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল সন্ধিপাড়া ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি ওই এলাকার মৃত আবদুল মজিদের ছেলে।
মামলার দুই সপ্তাহ পর রোববার গভীর রাতে আত্মগোপনে থাকা মোজাম্মেলকে কুমিল্লার দেবিদ্বারের পাওয়ান্নারপুল এলাকা থেকে ধরা হয় বলে জানান র্যাব-৭ এর এএসপি মাহমুদুল হাসান মামুন।
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওই শিক্ষক কুমিল্লার দেবিদ্বারে তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে আছেন।”
মামলার এজাহার অনুযায়ী, ওই এলাকার এক দিনমজুরের মেয়ে মোজাম্মেলের কাছে কোরআন শিখতে প্রতিদিন সকালে ওই মাদ্রাসায় যেতেন। কিন্তু মোজাম্মেল ছুটির পরও মাদ্রাসা পরিষ্কার করার কথা বলে মেয়েটিকে আটকে রেখে ধর্ষণ করতেন। অক্টোবরে মেয়েটি চারবার ধর্ষণের শিকার হয়।
গত ১৯ অক্টোবর বাঁশখালী থানায় মেয়েটির বাবা বাদি হয়ে মোজাম্মেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি