সিলেট | |
প্রকাশিত: 8:36 PM, November 21, 2020
প্রতিনিধি, ছাতক:
সুনামগঞ্জের ছাতক উপজেলার ৬ নং খুরমা (উত্তর) ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়নে তাদের পাশে থেকে সেবা করতে চান ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা তরুণ সমাজসেবক এডভোকেট মনির উদ্দিন ।
তিনি খুরমা (উত্তর) ইউনিয়নবাসীর পাশে থেকে কাজ করার লক্ষে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী । ইতিমধ্যে নির্বাচনে প্রার্থী হতে খুরমা (উত্তর) ইউনিয়নের গ্রামে গ্রামে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন । তিনি মানুষের কল্যাণে সর্বদা নিজেকে সম্পৃক্ত রাখতে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন ।
এডভোকেট মনির উদ্দিনের নির্বাচন করার কথা শুনে ইউনিয়ন বাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ইউনিয়নের বিভিন্ন মোড়ে ও বাজার-হাটে আলোচনার শীর্ষে উঠে এসেছেন।
ছাত্র জীবনের শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন এডভোকেট মনির উদ্দিন। ছাতক উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক, গোবিন্দগঞ্জ এমএ হক স্মৃতি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি বর্তমানে বঙ্গবন্ধু ফাউন্ডেশন, ছাতক উপজেলা শাখার সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ, সিলেট জেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ।
তরুণ সমাজসেবক এডভোকেট মনির উদ্দিন বলেন, আমি জনগণের শাসক হতে চাইনা, আমি জনগণের সেবক হতে চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে খুরমা (উত্তর) ইউনিয়নকে একটি আধুনিক ডিজিটাল ইউনিয়ন পরিষদে রুপ দিতে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। তার জন্য ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সবার সহযোগিতা চাই।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি