সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০
প্রতিনিধি, কমলগঞ্জ:
মৌলভীবাজরের কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে গুরুতর আহত বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার ইসলামপুর ইউনিয়নের পশ্চিম কালারায় বিল গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম কালারায় বিল গ্রামের কৃষ্ণ কান্ত সিংহ (৭০) ও তার ছোট ভাই লাল মোহন সিংহ (৫৫) এর সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে গত ২৬ নভেম্বর সকাল ১০টার দিকে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লালমোহন সিংহ পিছন থেকে কোদাল দিয়ে বড় ভাই কৃষ্ণকান্ত সিংহকে মাথায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা কৃষ্ণকান্তকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রোগীর অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ৩০ নভেম্বর রাতে তার মৃত্যু হয়।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় নিহতের মরদেহ বাড়িতে আনা হলে স্ত্রী ও মেয়েদের আহাজারিতে এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়। এ ব্যাপারে নিহতের মেয়ে রমা রাণী সিনহা বাদী হয়ে লালমোহন সিংহকে আসামী করে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আসামীকে গ্রেপ্তার করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি