সিলেট | |
প্রকাশিত: 3:40 PM, December 1, 2020
বিশ্বভূবন ডেস্ক:
ইরানি সেনাবাহিনীর (রেভল্যুশনারি গার্ডস) এক কমান্ডার বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার (১ ডিসেম্বর) ইরাকি নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে।
স্থানীয় সেনা ও মিলিশিয়া সূত্র ইরানি কমান্ডারের বিমান হামলায় নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। যদিও রয়টার্স স্বাধীনভাবে এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
গত শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানী তেহরানের বাইরে দেশটির প্রধান পরমাণু বিজ্ঞানী মহসেন ফখরিজাদেহকে হত্যা করা হয়। নির্মম এই হত্যাকাণ্ডের রেষ না কাটতেই ইরানের রেভল্যুশনারি গার্ডসের এক কমান্ডারের নিহত হওয়ার খবর সামনে এলো। ফখরিজাদেহ হত্যায় ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান।
সোমবার (৩০ নভেম্বর) ইরাকের নিরাপত্তা ও স্থানীয় মিলিশিয়া কর্মকর্তারা বলেন, রেভল্যুশনারি গার্ডসের ওই কমান্ডার ইরাক-সিরিয়া সীমান্তে গত শনি থেকে রবিবারের মধ্যে নিহত হয়েছেন। নিহত কমান্ডারের নাম নিশ্চিত করে জানাতে পারেননি ইরাকের নিরাপত্তা ও স্থানীয় মিলিশিয়া কর্মকর্তারা।
যদিও তাদের দাবি, বিমান হামলায় রেভল্যুশনারি গার্ডসের এক কমান্ডার ছাড়াও তিনজন নিহত হয়েছেন। হামলার সময় তারা একটি গাড়ি করে যাচ্ছিলেন।
ইরাকের দুজন নিরাপত্তা কর্মকর্তা পৃথকভাবে বলেন, গাড়িটিতে অস্ত্রশস্ত্র ছিল। গাড়িটি সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করার পরই বিমান হামলা হয়। ওই দুই কর্মকর্তা আরও বলেন, ইরান-সমর্থিত ইরাকি প্যারা মিলিটারি গোষ্ঠীর সদস্যরা লাশগুলো উদ্ধারে সহায়তা করেন। ঘটনাটি ঠিক কবে ঘটেছে, কীভাবে ঘটেছে, তার বিস্তারিত বিবরণ তারা দেননি।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাশেম সোলাইমানি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি