পঞ্চগড়ে নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুর

প্রকাশিত: 3:22 PM, December 28, 2020

পঞ্চগড়ে নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুর

প্রভাতবেলা ডেস্ক:

পঞ্চগড়ে পৌর নির্বাচনকে কেন্দ্র করে জেলা নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া পৃথক আরেক ঘটনায় পোলিং এজেন্টদের পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টার পর পৌর এলাকার সরকারি কালেক্টরেট শিক্ষা নিকেতন ও তুলার ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুরের ঘটনাগুলো ঘটে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর গণমাধ্যমকে বলেন, ‘পর্যবেক্ষণে গিয়ে হঠাৎ কালেক্টরেট স্কুলের সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হই। এ সময় গাড়ির পেছনের গ্লাসসহ গাড়িতে থাকা একজন পুলিশ সদস্য আহত হন।’

তিনি বলেন, অন্যদিকে তুলারডাঙ্গা স্কুল কেন্দ্রে হঠাৎ করেই কেন্দ্রে দুর্বৃত্তরা প্রবেশ করে হামলাসহ পোলিং এজেন্টদের বাইরে থাকা পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় কেন্দ্রে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ