সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১
প্রতিনিধি, কুলাউড়া:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জমির মিয়া (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩০ জানুয়ারি) বিকালে টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে। শনিবার রাতেই ধর্ষণে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৪ টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামে কিশোরীকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী জমির মিয়া। এরপর তিনি আত্মগোপনে চলে যান। পরে ধর্ষণের শিকার কিশোরী বিষয়টি তার মাকে জানালে তিনি ধর্ষক জমির মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার পরপরই জমির মিয়াকে গ্রেপ্তার করতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও থানার ওসি বিনয় ভূষণ রায়ের নির্দেশনায় এসআই কানাই লাল চক্রবর্তী এবং এএসআই আবু আহম্মেদ সুজন বাগৃহাল গ্রামে অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত জমির মিয়াকে গ্রেপ্তার করেন।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, কিশোরীর মায়ের দায়েরকৃত মামলার প্রেক্ষিতে অভিযুক্ত যুবক জমির মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রবিবার (৩১ জানুয়ারি) মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি