সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, মে ৪, ২০২০
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে গাঁজার গাছসহ মোঃ গোলাপ মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গতকাল রবিবার (৩রা মে) গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামে অভিযান চালায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ।
লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃতে পরিচালিত অভিযানে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরের মিয়ারচর গ্রামস্থ মিয়ারচর টেক এলাকার শামীম মিয়ার পুকুরের দক্ষিণ পাড় থেকে ৩৬টি গাঁজার গাছ উদ্ধারসহ গোলাপ মিয়া (৪৬) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন, গ্রেফতারকৃত মোঃ গোলাপ মিয়া (৪৬) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের মৃত জনাব আলীর পুত্র । উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি