দিরাইয়ে ‘জাবেদ চৌধুরী ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল সম্পন্ন

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১

দিরাইয়ে ‘জাবেদ চৌধুরী ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল সম্পন্ন

প্রভাতবেলা ডেস্ক:

সাবেক সংসদ সদস্য (দিরাই শাল্লা) নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, সন্ত্রাস ও মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মানসিক বিকাশ ঘটায়। মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। তাই প্রত্যন্ত অঞ্চলে এরকম টুর্নামেন্ট আয়োজন করে মেধা বিকাশের সুযোগ করে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার (১৩ মার্চ) বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ গ্রামবাসির আয়োজনে ‘জাবেদ চৌধুরী ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব উপরোক্ত কথাগুলো বলেন।

 

ফাইনাল খেলায় মুখোমুখি হয় জগদল বড়বাড়ি স্পোর্টিং ক্লাব বনাম রসুলপুর স্পোর্টিং ক্লাব। উক্ত খেলায় ট্রাইবেকারের মাধ্যমে রসুলপুর স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।

সেবুল চৌধুরীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক জাবেদুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, যুক্তরাজ্য নিউহাম বিএনপির সহ সাংস্কৃতিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলন।

আরও পড়ুন  সিলেটের শাহপরান থেকে ভারতীয় ঔষধসহ গ্রেফতার ১

 

এসময় আরও উপস্থিত ছিলেন সোহেল সামস চৌধুরী, আশিক চৌধুরী, রাফি চৌধুরী, ইসমাইল চৌধুরী, ফয়সল চৌধুরী, এলাইচ তালুকদার, মাসুক তালুকদার, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রুবেল, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নুর আহমদ তালুকদার, খুসরুজ্জামান খসরু, আছাদ চৌধুরী, মাহবুব চৌধুরী, দিলাল চৌধুরী, মিজানুর চৌধুরী, আবূল খায়ের চৌধুরী, মফরুজ চৌধুরী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ