সিলেট | |
প্রকাশিত: 5:21 PM, March 15, 2021
আনন্দ ঝর্ণা ডেস্ক:
সামাজিক মাধ্যমে শ্রীলেখার ছবি মানেই আলোচনা। পুরুষ ভক্তদের কাছে এখনও হার্টথ্রব নায়িকা তিনি। এ বিষয়টি বেশ উপভোগও করেন তিনি। গণমাধ্যমে তিনি বিষয়টি বিভিন্ন সময় অকপটে বলেছেন।
সম্প্রতি আরও একটি ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন শ্রীলেখা মিত্র। যেখানে দেখা যাচ্ছে লাল ম্যাটফিনিশ লিপস্টিকে তার উজ্জ্বল ঠোঁট। খোলা চুল ছড়িয়ে নেমেছে কাঁধ বেয়ে। এভাবেই ফেসবুকে উত্তাপ ছড়ালেন তিনি।
শ্রীলেখার ছবি প্রকাশের পর ভক্তদের মন্তব্যের জোয়ার বইছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আদা পার কোন ফিদা?’ যেখানে তারকাকে নিয়ে তাদের অনুভূতির ব্যাখা দেন।
নিজেকে নিয়ে রসিকতা করতে প্রচণ্ড ভালোবাসেন শ্রীলেখা। স্বীকার করেছেন মধ্য চল্লিশ বছরেও তিনি পুরুষের স্বপ্ন সহচরী! আর ছবিতে সবার মন্তব্য বেশ উপভোগ করেন তিনি।
সামাজিক মাধ্যমে অনেকবার ট্রল হয়েছেন শ্রীলেখা। যদিও এ সব নিয়ে তিনি মোটেও মাথা ঘামান না। সে সব ঝেড়ে ফেলেই জীবন কাটাতে ভালোবাসেন তিনি।
উল্লেখ, কয়েকদিন ধরে টলিউড তারকাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন শ্রীলেখা। কয়েক মাস ধরে তারকারা একে একে যোগ দিচ্ছে রাজনীতিতে। যেখানে শ্রীলেখার অনেক ঘনিষ্ঠজনরাও রয়েছেন।
তৃণমূল ও বিজেপিতে যোগ দেওয়াটা খুব ভালো চোখে দেখছেন না শ্রীলেখা। এজন্য তাদের নিয়ে ধারাবাহিকভাবে সামাজিক মাধ্যমে সমালোচনা করছেন তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি