সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার লামাকুটাপাড়া এলাকা থেকে ১ হাজার ৩২ পিস ভারতীয় এ্যানার্জি ড্রিংক আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অভিযানকারী দল। এসময় অবৈধ এসব পণ্য বহনের দায়ে পুলিশ একটি পিকআপ জব্দ করা হয়েছে।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। উদ্ধারকৃত পণ্যের বাজার মূল্য আনুমানিক প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
সোমবার (২৬ এপ্রিল) ভোর ৫টায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ওসি সাইফুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই সুজিত চক্রবর্তী বাদী হয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) লুৎফর রহমান। তিনি জানান, সীমান্ত পথে চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে ডিবি পুলিশ। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে বিপুল পরিমান রেড বুলসহ একটি পিকাপ আটক করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি