সিলেট | |
প্রকাশিত: 8:37 PM, August 7, 2021
মিচেল মার্শের স্ট্রেইট ড্রাইভটা সোজা গিয়েছিল নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্প বরাবর। তবে তার আগে আঙুল লাগিয়েছেন সাকিব সেটিতে। ক্রিজের বাইরে থাকা মোয়েজেস হেনরিকেসকে ফিরতে হলো তাই রান-আউট হয়ে। জয়ের জন্য এখনও অস্ট্রেলিয়ার প্রয়োজন ৪৫ রান।
পাঁচ ছক্কার ওভারের পরের দুই ওভারে পড়েছে দুই উইকেট। প্রথমে বেন ম্যাকডারমটকে এলবিডব্লু করেছেন নাসুম আহমেদ। ব্যাকফুটে গিয়ে খেলতে চেয়েছিলেন ম্যাকডারমট। পরের ওভার মোস্তাফিজ এসেই সফল হয়েছেন। ফিরিয়েছেন ড্যান ক্রিস্টিয়ানকেই। জায়গা বানিয়ে টেনে মারতে গিয়ে কাভার পয়েন্টে ধরা পড়েছেন ১৫ বলে ৩৯ রান করা ক্রিস্টিয়ান।
৬, ৬, ৬, ০, ৬, ৬!
ড্যান ক্রিস্টিয়ান মিরপুরে ঝড় তুললেন সাকিবের বলে। এক ওভারে ৫ ছক্কায় সাকিবের ওভারে ক্রিস্টিয়ান তুলেছেন ৩০ রান।
লং অন, ওয়াইড লং অন, মিডউইকেট, মিডউইকেট, লং অন- এ অঞ্চল দিয়ে পাঁচটি ছক্কা মেরেছেন ক্রিস্টিয়ান। সবগুলো বলই পেয়েছিলেন জায়গামতো, একেবারে ব্যাটের সামনে। যে একটি বল মিস করেছেন, সেটিও ফুললেংথেই ছিল। তবে টার্ন করে বেরিয়ে যাওয়া সে বলে ব্যাট লাগাতে পারেননি ক্রিস্টিয়ান।
এই খরুচে ওভার দিয়ে সাকিব ছুঁলেন নিজের রেকর্ডই। এর আগে ২০১৯ সালে রায়ান বার্ল এ মাঠেই সাকিবের এক ওভারে তুলেছিলেন ৩০ রানই। তবে সেবার অবশ্য তিন ছক্কার সঙ্গে হয়েছিল তিনটি চার। ফলে ক্যারিয়ারে এক ওভারে পাঁচটি ছয় সাকিবের ওভারে এল এই প্রথমবার।
আরেকটি ম্যাচ, আরেকবার প্রথম ব্রেক থ্রু মেহেদী হাসানের। চার ম্যাচে এ নিয়ে তিন বারই বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দিলেন মেহেদী। ইনিংসের প্রথম ওভারেই সফল তিনি।
মেহেদীর সর্বশেষ শিকার ম্যাথু ওয়েড। রাউন্ড দ্য উইকেট থেকে করা বলটা অ্যাঙ্গেল তৈরি করে ঢুকে গেছে ওয়েডের রক্ষণ ভেদ করে। ৩ রানে প্রথম উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ওভারের শেষ বলে অবশ্য একটা চার মেরেছেন তিনে উঠে আসা ড্যান ক্রিস্টিয়ান।
ইনিংসের শেষ বলে ক্যাচ তুললেন শরীফুল ইসলাম। বাংলাদেশের ব্যাটিংয়ের এ দিনের চিত্রটাই এমন।
শুরুতে জশ হ্যাজলউড, মাঝে মিচেল সোয়েপসনের পর শেষদিক অ্যাশটন অ্যাগার, অ্যান্ড্রু টাইয়ের তোপে ১০৪ রানেই থামল বাংলাদেশ। আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশ খেই হারিয়েছে প্রায় শুরু থেকেই। টপ অর্ডার ব্যর্থ হয়েছে আবারও। মাঝে সাকিব ভুগেছেন। দ্রুত ফিরেছেন মাহমুদউল্লাহ। আফিফ ও শামীম চেষ্টা করেছেন ক্যামিও খেলার, তবে শামীম ও নুরুল হয়েছেন ব্যর্থ।
১৩১ ও ১২৭ রান করেও এর আগে জিতেছে স্বাগতিকরা, তবে এবার তাদের সম্বল আরও কম। আরেকবার বোলারদের ওপর ভরসা করতে হবে মাহমুদউল্লাহকে। তবে চ্যালেঞ্জটা এবার আরও বড়।
শট খেলতে মরিয়া মেহেদী হাসান সফল হলেন, তবে ১৬ বলে ২৩ রানেই থামতে হল তাঁকে। অবশ্য তাঁর ক্যামিওতেই একশ পেরিয়েছে বাংলাদেশ। ২ বল বাকী থাকতে আউট হয়েছেন এ ডানহাতি, অ্যান্ড্রু টাইয়ের বলে ক্যাচ দিয়ে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি