সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
প্রভাতবেলা ডেস্ক♦ এসএমপি’র জালালাবাদ থানা এলাকা থেকে বিদেশী অস্ত্র ও ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-৯।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে এসএমপির জালালাবাদ থানাধীন পাঠানটুলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ রাউন্ড গুলি, একটি টি রিভলবার, একটি বিদেশী পিস্তল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সিলেটের জালালাবাদ থানা এলাকার মোহনা,ব্লক-বি ৩৭, করের পাড়ার মো.আব্দুর রহির ছেলে মো.তানভির আহম্মেদ (৩৪) ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা ও বর্তমানে জালালাবাদ থানার লক-বি ৩৭, করের পাড়া এলাকার সুকেশ সরকারের ছেলে সাগর সরকার (২৫)।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে এসএমপির জালালাবাদ থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে জানান র্যাব-৯এর মিডিয়া অফিসার ওবাইন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি