সিলেট | |
প্রকাশিত: 2:32 PM, August 13, 2021
এমদাদ চৌধুরী দীপু’র শ্বশুরের ইন্তেকাল। আমেরিকা প্রবাসী সাংবাদিক এমদাদ হোসেন চৌধুরী দীপুর শ্বশুর আলহাজ্ব আকরাম আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদ আসর মরহুমের নামাজে জানাযা। গ্রামের বাড়ী বড়লেখার বর্নী পাকশাইলে জানাযা শেষে তাকে দাফন করা হবে। প্রভাতবেলা প্রতিবেদক।
১৩ আগস্ট শুক্রবার সকাল ১০ টা ১৫ মিনিটে সিলেট ইবনে সীনা হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি কয়েকদিন থেকে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন আকরাম আলী। বুধবার তার শারিরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। মৃত্যুকালে তাঁর বয়স ছিল প্রায় ৯৫ বছর।
বড়লেখার বর্নি পাকশাইল গ্রামে বাদ আছর মরহুমের নামাজে জানাযা শেষে পাকশাইল কবরস্থানে দাফন করা হবে।
আকরাম আলীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল। এক শোক বিবৃতিতে তিনি বলেন, মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি। মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে আল্লাহ পাক যেন কবুল করেন এ দোয়া করছি। আমার দীর্ঘদিনের সহকর্মী এমদাদ দীপুর পত্নী সহ েপরিবারের সবাইকে আল্লাহ ছবরে জামিল ধারণের তৌফিক দান করুন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি