সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৭
প্রতিনিধি কুলাউড়া: মৌলভীবাজারের কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহা-সড়কের ১০ স্থান বন্যা তলিয়ে যাওয়ায় গত ৩০ জুন থেকে এ রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ৩ উপজেলার জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। হু হু করে বাড়তে থাকে জিনিসপত্রের দাম। বাধ্য হয়ে যাত্রীরা জীবনের ঝুকি নিয়ে ২০ টাকা ভাড়ার দুরত্ব ১০০-১৫০ টাকায় ট্রাক্টর, পিকআপ ও পাওয়ার টিলারে ফাড়ি দিচ্ছেন। দীর্ঘদিন ধরে জানসাধারণ চরম দুর্ভোগের শিকার হলেও সড়ক মেরামতে সড়ক ও জনপথ বিভাগ চরম উদাসীন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে গত ২১ জুন থেকে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের জুড়ী উপজেলা কমক্সের সম্মুখ, নাইট চৌমুহনী, উত্তর জাঙ্গীরাই, নবনির্মিত স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখ, বাছিরপুর, কুইয়াছড়া, পশ্চিম হাতলিয়াসহ ১০ স্থানে রাস্তার উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হতে থাকে। পানির উপর দিয়ে যানবাহন চলাচল করায় পিচ ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়। অব্যাহত বর্ষণে সড়কের কোন কোন স্থান ৩-৫ ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় ৩০ জুন থেকে সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে কুলাউড়া, বড়লেখা ও জুড়ী উপজেলার জনসাধারণ মারাত্মক দুর্ভোগে পড়েন। তারা ২০ টাকা ভাড়ার দুরত্বে ১০০ থেকে ১৫০ টাকায় যাতায়াত করছেন।
সিএন্ডবি’র উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন জানান, কয়েকদিন পূর্ব থেকেই গর্ত ভরাটের চেষ্টা চালানো হয়। কিন্তু বৃষ্টির কারণে তা শুরু করা যায়নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি