বিয়ে করলেন কন্ঠশিল্পী অবন্তি সিঁথি

প্রকাশিত: 2:51 PM, December 17, 2023

বিয়ে করলেন কন্ঠশিল্পী অবন্তি সিঁথি
আনন্দ ঝর্ণা ডেস্ক: বিয়ে করলেন ‘সারেগামাপা’খ্যাত কণ্ঠশিল্পী অবন্তি সিঁথি। তার বরের নাম অমিত দে। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অবন্তি সিঁথির স্বামী অমিত দে যুক্তরাজ্যপ্রবাসী, সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। শখের বশে গানও করেন; গানের সূত্রে দুজনের পরিচয়। পরবর্তীতে মনের লেনাদেনা।

দোয়া চেয়ে অবন্তি সিঁথি বলেন, ‘মনে মনে এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছি। সৃষ্টিকর্তা আমাকে তেমন একজন মানুষকে চলার পথের সঙ্গী করে দিয়েছেন। সবার কাছে আমাদের নতুন জীবনের জন্য আশীর্বাদ চাই।’

 

কিছু দিন আগে অবন্তি সিঁথি বলেন, ‘অমিতের সঙ্গে আমার পরিচয় বেশি দিনের না; ৭-৮ মাস হবে। ও খুব ভালো গান করে। একসঙ্গে একটি গান করতে গিয়ে পরিচয় হয়েছে। যদিও গানটা শেষ পর্যন্ত হয়নি। কিন্তু আমাদের বিয়েটা হচ্ছে।’

আরও পড়ুন  গ্লামার গার্ল সানিয়া আসছেন সিনেমায়

সিঁথির বর অমিত দে প্রায় ১৩ বছর ধরে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন। সেখানে অ্যাকাউন্টিং বিষয়ে পড়াশোনা শেষ করে একটি ফাইন্যান্স ফার্মে কর্মরত আছেন। পাশাপাশি গান করেন। তা ছাড়াও খুব ভালো কিবোর্ড ও পিয়ানো বাজাতে পারেন অমিত। লন্ডনে বসবাস করলেও অমিতের গ্রামের বাড়ি সিলেটে।

সর্বশেষ সংবাদ