শায়েস্তাগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ-মতবিনিময়

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩

শায়েস্তাগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ-মতবিনিময়
প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ।

শনিবার (২৩ ডিসেম্বর ) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল ।

 

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের হামিদুল হক বুলবুল, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি, কামরুজ্জামান আল রিয়াদ প্রমূখ ।

 

এতে অংশ নেন – উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ মোঃ হুমায়ুন কবির, প্রেসক্লাবের কামরুল হাসান । মতবিনিময় সাংবাদিকরা নবাগত ইউএনও কে স্বাগত জানিয়ে উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ বিভিন্ন বিষয়ের বিভিন্ন দিকসমূহ তুলে ধরে এবং এক সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।

আরও পড়ুন  সুনামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

 

নবাগত উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ফারজানা আক্তার মিতা বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হয় , সেই দিকে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন , সাংবাদিকরা সমাজের আয়না । সিলেট বিভাগের মধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলা গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকা সিলেটের প্রবেশদ্বার হিসেবে পরিচিত । উপজেলায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান , বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক স্থান । এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে । উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন । সরকারি নিয়ম-নীতির মধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলায় ভালো কিছু করতে চাই । এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন । এর আগে তিনি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে কর্মরত ছিলেন ।

সর্বশেষ সংবাদ